ব্যবসায়ীকে মারধর, ক্ষমা চাইলেন এসআই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যবসায়ীকে মারধরের চার দিন পর ক্ষমা চেয়েছেন সুনামগঞ্জের জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) গাজী মিজানুর রহমান। গত সোমবার রাতে থানায় এক বৈঠকে ওই ব্যবসায়ীর কাছে ক্ষমা চান এসআই।গত বৃহস্পতিবার এসআই মিজানুরের কাছে পাওনা টাকা চান পৌরসভার থানা রোডের মা এন্টারপ্রাইজের মালিক নিউটন দে। এতে ক্ষুব্ধ হয়ে ওই দিন রাত ১০টার দিকে তাঁকে থানায় ডেকে নিয়ে মারধর করেন মিজানুর। এ ঘটনা জানার পর ক্ষুব্ধ হন ব্যবসায়ীরা। এ নিয়ে সোমবার রাতে ওসি ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করেন। এসআইয়ের ক্ষমা চাওয়ার বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ওসি অহিদুর রহমান বলেন, অনাকাঙ্ক্ষিত ভুল-বোঝাবুঝির ঘটনাটি নিষ্পত্তি করা হয়েছে।