ব্যবসায়ীকে মারধর করায় ধর্মঘট ক্ষমা চাইলেন ওসি
মেহেরপুরে পুলিশি নির্যাতনের প্রতিবাদে ব্যবসায়ীরা গতকাল সোমবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেন। পরে জেলা প্রশাসকের মধ্যস্থতায় বৈঠকে ওসি ক্ষমা চাওয়ায় ব্যবসায়ীরা গতকাল দুপুরেই তাঁদের ধর্মঘট প্রত্যাহার করেন।ব্যবসায়ী মিনারুল ইসলাম অভিযোগ করেন, মেহেরপুর সদর থানার ওসি মিথ্যা অভিযোগের ভিত্তিতে গত রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে তাঁকে বেধড়ক মারধর করে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় অন্য ব্যবসায়ীদের প্রতিরোধের মুখে ওসি তাঁকে রেখে চলে যান।মেহেরপুর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জানান, ব্যবসায়ীরা তাত্ক্ষণিকভাবে সভা করে রোববার রাত থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেন। পরে গতকাল দুপুরে জেলা প্রশাসকের সমেঞ্চলন কক্ষে ব্যবসায়ীদের এক সভায় ওসি ভুল স্বীকার করে করজোরে ক্ষমা চান।ওসি আজিজুল হক জানান, তিনি বৃহত্তর স্বার্থে তিনি ভুল স্বীকার করে ধর্মঘট প্রত্যাহারের সুযোগ করে দিয়েছেন। তিনি ক্ষমা চাননি।