ব্যবসায়ীকে মারধর করে হাফপ্যান্ট বাহিনীর লুটপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের লালদীঘির পার হকার্স মার্কেটের ব্যবসায়ী হাজি মোবারককে বাড়িতে বেঁধে মারধর করে ১৯ ভরি স্বর্ণালংকারসহ ১১ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে হাফপ্যান্ট বাহিনী। গত রোববার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ ও ব্যবসায়ী সূত্রে জানা গেছে, শহরতলির কান্দিগাঁওয়ের অনন্তপুরে হাজি মোবারকের (৫০) বাড়িতে রাত প্রায় তিনটায় ১৫-২০ জনের হাফপ্যান্ট পরা একদল লোক দরজা ভেঙে প্রবেশ করে। এ সময় তাঁরা হাজি মোবারককে মারধর করে চারটি আলমারিতে রাখা ১৯ ভরি স্বর্ণালংকারসহ ১১ লাখ টাকার মালামাল নিয়ে যায়। বাধা দেওয়ায় তাঁকে মারধর করে লুটপাটকারীরা পালিয়ে যায়।গতকাল সোমবার সকালে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।