ব্যবসায়ীকে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জে জিবরাইল মোল্লা (৩০) নামে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে সাতটার দিকে সদর উপজেলার গোবরা চারঘাটা খাল থেকে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি চরপাথালিয়া গ্রামের আলম মোল্লার ছেলে। এ ঘটনায় পুলিশ চরপাথালিয়া গ্রামের ঠাণ্ডু মোল্লা (৫০) ও তাঁর বোন নাসিমা বেগমকে (৪০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক মো. ইদ্রিস আলী জানিয়েছেন, ব্যবসায়ীর গলায় তিনটি আঘাতের চিহ্ন রয়েছে।