প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ সম্পর্কে ব্যবসায়ীদের অবহিত ও উদ্বুদ্ধকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। যশোর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের তত্ত্বাবধানে গতকাল বুধবার যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া ইনস্টিটিউট মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যশোর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের উপকমিশনার মো. আল আমিন। একই বিভাগের কমিশনার জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন খুলনা কর আপিল অঞ্চলের কমিশনার প্রশান্ত কুমার রায়। বিশেষ অতিথির বক্তব্য দেন মোংলা কাস্টমস হাউসের কমিশনার আল আমিন প্রামাণিক, যশোর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের যুগ্ম কমিশনার তাসমিনুর রহমান, নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস ও নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি গাজী নজরুল ইসলাম। যশোর প্রতিনিধি