প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার কাহালুতে ব্যবসাপ্রতিষ্ঠানে আওয়ামী যুবলীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীদের সন্ত্রাসী হামলা, ভাঙচুর এবং লুটপাটের প্রতিবাদে গতকাল রোববার ছয় ঘণ্টার ধর্মঘট পালন করেন ব্যবসায়ীরা। সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা সদরের সব দোকানপাট বন্ধ ছিল। উপজেলা নাগরিক কমিটির আহ্বানে এ ধর্মঘট পালন করা হয়। ধর্মঘট চলাকালে উপজেলা সদরের বটতলায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন নাগরিক কমিটির আহ্বায়ক কামাল উদ্দিন কবিরাজ, বণিক সমিতির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, ড্রাগস অ্যান্ড কেমিস্ট সমিতির সাধারণ সম্পাদক চঞ্চল মুখার্জী, কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি খয়বর আলী প্রমুখ। পরে তাঁরা ইউএনওর কাছে একটি স্মারকলিপি দেন।