ব্যবসায়ীদের নিরাপত্তার দাবিতে ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদায় গতকাল মঙ্গলবার ব্যবসাপ্রতিষ্ঠানে ধর্মঘট, মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে। সোনার দোকানে ডাকাতি, দুই ব্যবসায়ীর ওপর হামলা ও লুটপাটে জড়িত ব্যক্তিদের গ্রপ্তোর ও ব্যবসায়ীদের নিরাপত্তার দাবিতে স্থানীয় বাজার কমিটি এ কর্মসূচি পালন করে। ব্যবসায়ীরা গতকাল সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ধর্মঘট পালন করেন। এ সময় তঁারা স্থানীয় চেৌরাস্তা মোড়ে মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন শেষে তঁারা শহরে মিছিল বের করেন। পরে ব্যবসায়ীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করেন এবং সেখানে সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য দেন বাজার কমিটির সভাপতি হেদায়েতুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিউল কবীর, ছানোয়ার হোসেনসহ ব্যবসায়ী নেতারা। বক্তারা বলেন, গত ৮ জানুয়ারি দামুড়হুদা বাজারে তিনটি সোনার দোকানে ডাকাতি এবং ৯ ফেব্রুয়ারি দুজন ব্যবসায়ীর ওপর হামলার ঘটনা ঘটে। এক সপ্তাহের মধ্যে পুলিশ এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রপ্তোর ও লুট হওয়া মালামাল উদ্ধারে ব্যর্থ হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। সমাবেশ শেষে বাজার কমিটির নেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া আফরিনের কাছে স্মারকলিপি দেন।