ব্যবসায়ীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হয়রানির অভিযোগ তুলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের প্রতিবাদ জানিয়েছেন বরিশাল নগরের বাজার রোডের ব্যবসায়ীরা। গতকাল সোমবার দুপুরে তাঁরা নিজ নিজ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। তবে জেলা প্রশাসনের দাবি, অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা চালানোর বিরুদ্ধে তাঁরা অভিযান চালিয়েছেন। এখানে ব্যবসায়ীদের কোনোভাবেই হয়রানি করা হয়নি। তাঁরা অবৈধ সুযোগ না পেয়ে বিক্ষোভ করেছেন।