ব্যবসায়ীদের বিক্ষোভ, শাস্তির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার গাঙ্গাইল গ্রামের ব্যবসায়ী রিদওয়ানুল হক হত্যাকাণ্ডের প্রতিবাদে ও এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে গত বুধবার উপজেলার বহরা ইউনিয়নের মনতলা বাজারে ব্যবসায়ীরা বিক্ষোভ ও সভা করেছেন। তাঁরা কালো ব্যাজ ধারণ করে বাজারের দোকানপাট অর্ধদিবস বন্ধ রাখেন।মনতলা বাজার কমিটির সভাপতি ও বহরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমান উল্লাহর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাসগুপ্ত, সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন, বিএনপির ইউনিয়ন সভাপতি লাল মিয়া, ব্যবসায়ী আবদুল জলিল, নিহত রিদওয়ানুলের ভাই হাসানুল এজাজ প্রমুখ। বক্তারা এ ঘটনায় দোষী ব্যক্তিদের শিগগির গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।গত ৭ জানুয়ারি দিবাগত রাতে একদল দুর্বৃত্ত গ্রিল ভেঙে ঘরে ঢুকে রিদওয়ানুলকে ছুরিকাঘাত করে ও পায়ের রগ কেটে হত্যা করে। এ ঘটনায় পরে ১২ জনকে আসামি করে মাধবপুর থানায় হত্যা মামলা করা হয়। প্রধান আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে হবিগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে। মাধবপুর থানার ওসি মো. আবদুল বাছেদ বলেন, মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।