ব্যবসায়ীদের মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ধিত ট্রেড লাইসেন্স ফি প্রত্যাহারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের ব্যানারে গতকাল বেলা ১১টায় নগরের সাহেব বাজার জিরো পয়েন্টে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরিষদের সভাপতি শামসুদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে অংশ নেন সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র শরিফুল ইসলাম, ওয়ার্কার্স পার্টি মহানগর শাখার সভাপতি লিয়াকত আলী, ভাষাসৈনিক মোশারফ হোসেন আখঞ্জি, রাজশাহী শিল্প ও বণিক সমিতির সাবেক পরিচালক এম শরিফ, সদস্য আবদুর রাজ্জাক প্রমুখ।