ব্যবসায়ীদের শপথ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘অসুস্থ গবাদিপশু জবাই ও মাংস বিক্রি করব না, অন্যকেও এ ব্যাপারে উৎসাহিত করব।’ গত সোমবার সকালে মাগুরা পুরাতন বাজারের ৫২ জন মাংস ব্যবসায়ী এমন শপথ নিয়েছেন। অ্যানথ্রাক্স রোগ প্রতিরোধে করণীয় সম্পর্কে সদর উপজেলা প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে পুরাতন বাজার মাংস ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এই শপথ করেন ব্যবসায়ীরা। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নারায়ণ চন্দ্র রায় বলেন, ব্যবসায়ীরা স্বপ্রণোদিত হয়ে ওই শপথ করছেন। এতে তাঁরা আশ্বস্ত হয়েছেন।