ব্যবসায়ীদের সঙ্গে দেখা করলেন না খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশের ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন নি। আজ সোমবার রাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে তৈরি পোশাক খাতসহ দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান। কিন্তু খালেদা জিয়া ব্যবসায়ী নেতাদের সঙ্গে দেখা করেন নি। তবে ব্যবসায়ী নেতাদের স্মারকলিপি গ্রহণ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা।

ব্যবসায়ী নেতারা জানান, আজ রাত ১০ টার দিকে হরতাল, অবরোধ ও সহিংসতা বন্ধে আট দফা দাবির একটি স্মারকলিপি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে পৌঁছে দিয়েছেন ব্যবসায়ী নেতারা। কিন্তু বিএনপি চেয়ারপারসনকে না পেয়ে তাঁর উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমদের কাছে স্মারকলিপি পৌঁছে দেয় ২৩ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দল। চেয়ারপারসনের পক্ষে স্মারকলিপি গ্রহণ করে সাবিহ উদ্দিন আহমদ ব্যবসায়ী নেতাদের বলেছেন, ব্যবসায়ীদের এই স্মারকলিপি তিনি চেয়ারপারসনের কাছে পৌঁছে দেবেন। এ বিষয় নিয়ে তিনি খালেদা জিয়ার সঙ্গে কথাও বলবেন।