ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের মতবিনিময়
ফেনীতে ব্যবসায়ীদের সঙ্গে আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভা করেছে পুলিশ প্রশাসন।
গতকাল মঙ্গলবার জেলা পুলিশ সুপারের সম্মেলনকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. রেজাউল হক। অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ফেনী চেম্বার অব কমার্সের সভাপতি আইনুল কবীর শামীম, ফেনী পৌরসভার প্যানেল মেয়র আশ্রাফুল আলম, ফেনী শহর ব্যবসায়ী সমিতির সভাপতি ফারুক হারুন, ফেনী শহর ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ইকবাল আলম, ব্যবসায়ী নেতা আলী আশ্রাফ ভূঁঞা, সাংবাদিক আবু তাহের, বখতেয়ার মুন্না ও যতন মজুমদার।
সভায় শহরের বড় বড় বিপণিবিতানে ক্লোজড সার্কিট (সিসি) টেলিভিশন ক্যামেরা স্থাপন, চুরি-ছিনতাই ও ইভ টিজিং রোধ এবং যানজট নিরসনে বিভিন্ন বিপণিবিতানের সামনে ও গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের টহল জোরদার করা, বড় ধরনের লেনদেনে প্রয়োজনে পুলিশের সহযোগিতা নেওয়াসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।