ব্যবসায়ীর এলোপাতাড়ি গুলিতে পুলিশসহ ১৪ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা শহরতলির রূপকথা সড়কে গতকাল বুধবার জমি দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ গেলে এক ব্যবসায়ী তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে তিন পুলিশ সদস্যসহ ১৪ জন গুলিবিদ্ধ হন। তাঁদের পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।ব্যবসায়ী সাজ্জাদ হোসেনকে একটি দোনলা বন্দুকসহ দুই পক্ষের ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকালই তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সাজ্জাদ ২০০৯ সালে জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। রূপকথা সড়কে স্বাগতম চায়নিজ রেস্টুরেন্ট নামে তাঁর একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সাজ্জাদের সঙ্গে তাঁর প্রতিবেশী সিরাজুল ইসলামের জমি নিয়ে বিরোধ চলছিল। গতকাল বেলা ১১টার দিকে সাজ্জাদ ও তাঁর লোকজন ওই জমির প্রাচীর ভেঙে দখল নিতে যান। সিরাজুলের লোকজন দেয়াল ভাঙতে বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়।পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সদর থানার উপপরিদর্শক (এসআই) ফজলে এলাহী (৪৫) প্রথম আলোকে বলেন, ‘গাড়ি থেকে নামার পর পর গুলির শব্দ শুনতে পাই। ব্যবসায়ী সাজ্জাদ তাঁর চায়নিজ রেস্টুরেন্টের ছাদে উঠে আমাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন। তাঁর দোনলা বন্দুকের ছররা গুলিতে আমিসহ ১৪ জন আহত হই।’সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন প্রথম আলোকে বলেন, আহত এসআই ফজলে এলাহী আটক ব্যক্তিদের নাম উল্লেখসহ অজ্ঞাত ছয় থেকে সাতজনকে আসামি করে মামলা করেছেন।