ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাইকালে তিনজনকে গণপিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসায়ীর কাছ থেকে প্রকাশ্যে টাকা ও মুঠোফোন ছিনতাইকালে নরসিংদীতে তিনজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের কারারচর খাসমহাল এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার তিন ব্যক্তি হলো, শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের চরসুজাপুর গ্রামের সাখাওয়াত হোসেন, নরসিংদী পৌর এলাকার তরোয়া মহল্লার ইব্রাহীম মিয়া ও পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের গহেষপুর গ্রামের নাঈম মিয়া।শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান মজুমদার ছিনতাইকারীদের কাছ থেকে এক লাখ ৩৮ হাজার টাকা উদ্ধার হওয়ার কথা স্বীকার করে জানান, সম্প্রতি এই চক্রটি সক্রিয় রয়েছে। এ ব্যাপারে ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী ফিরোজ মিয়া বাদী হয়ে মামলা করেছেন। আহত ব্যক্তিদের শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।