ব্যবসায়ীর খুনিদের গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে পোলট্রি ব্যবসায়ী হাসান মাহমুদের হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল রোববার দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের ইছাসুর বাজারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন নিহত হাসান মাহমুদের বাবা জালাল উদ্দিন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়া প্রমুখ।