ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মিরপুরের পাইকপাড়া থেকে গতকাল মঙ্গলবার এক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে সে বিষয়ে পুলিশ কিছু জানাতে পারেনি।
দারুস সালাম থানার পুলিশ জানায়, নিহত ব্যাক্তির নাম রফিকুল ইসলাম ওরফে জোনায়েদ (৪২)। দক্ষিণ বিশিল এলাকায় তাঁর আবাসিক হোটেলের ব্যবসা রয়েছে। গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে পাইকপাড়া এলাকার রাস্তার পাশের ফুটপাত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল বেলা ১১টার দিকে রফিকুলের লাশ হাসপাতালে নিয়ে আসেন দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) নাসিরউদ্দীন। নিহত ব্যবসায়ীর বুকের বাঁ পাশে গুলির ক্ষতচিহ্ন ছিল।
গতকাল বিকেলে নিহত ব্যক্তির ভাই মোহাম্মদ সাঈদ বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে দারুস সালাম থানায় একটি হত্যা মামলা করেছেন।