ব্যবসায়ীর চার লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় গতকাল সোমবার মোস্তাফিজুর রহমান নামের এক ব্যবসায়ীর কাছ থেকে চার লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।মোস্তাফিজুর রহমান বলেন, ‘গতকাল রাত সাতটার দিকে মোগরাপাড়া চৌরাস্তার ভুইয়া প্লাজার সামনে আসার পর হাবিবপুর এলাকার বাচ্চু মিয়ার ছেলে আহাদ মিয়া ও ইছাপাড়া এলাকার মোতালেব সেলিমসহ সাত-আটজন লোক অস্ত্রের মুখে আমাকে জিমিঞ্চ করেন। পরে তাঁরা আমাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে চার লাখ টাকা ছিনিয়ে নেন।’ সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান খান প্রথম আলোকে জানান, এ ঘটনায় ব্যবসায়ী মোস্তাফিজুর রাতেই লিখিত অভিযোগ দিয়েছেন। ছিনতাইকারীদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ।