ব্যবসায়ীর জবাই করা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর ৭ নম্বর সেকশনের মিল্ক ভিটা মাঠের পাশ থেকে পুলিশ গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে আনিসুর রহমান (২৪) নামের এক যুবকের জবাই করা লাশ উদ্ধার করেছে। নিহত আনিসুর বেনারসির ব্যবসা করতেন। পল্লবী থানার উপপরিদর্শক মতিয়ার রহমান বলেন, আনিসুর তাঁর বড় ভাইয়ের সঙ্গে মিরপুর ১০ নম্বরে বেনারসি শাড়ির ব্যবসা করতেন। গতকাল সন্ধ্যায় মুঠোফোনে তাঁকে মিল্ক ভিটা মাঠের পাশে ডেকে নিয়ে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।