ব্যবসায়ীর পাঁচ বছরের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে চেক প্রত্যাখ্যানের মামলায় কামাল উদ্দিন নামের এক ব্যবসায়ীকে পাঁচ বছরের কারাদণ্ড এবং চেকের এক কোটি ৮০ লাখ ২৩ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার আসামির উপস্থিতিতে দ্বিতীয় অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ আবদুর রশিদ এ রায় দেন।
অতিরিক্ত চট্টগ্রাম মহানগর পিপি সিরাজুল মোস্তফা মাহমুদ বলেন, ইমপালস প্রপার্টিস লিমিটেড নামের একটি আবাসন প্রতিষ্ঠান থেকে ফ্ল্যাট নিতে পূবালী ব্যাংকের পাঁচটি চেক দেন কামাল উদ্দিন। কিন্তু চেকগুলো প্রত্যাখ্যান হওয়ায় গত বছরের ২৯ জুলাই আদালতে মামলা করা হয়।