ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সাটুরিয়ার বাহ্রা গ্রামে গত বৃহস্পতিবার দিবগাত রাতে ব্যবসায়ী আবদুল হালিমের বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতের হামলায় হালিমসহ পাঁচজন আহত হন। গৃহকর্তা দাবি করেছেন, ডাকাতেরা তাঁদের বাড়ি থেকে প্রায় ছয় লাখ টাকার মালামাল নিয়ে গেছে৷
হালিমের ভাগনে মতিউর রহমান বলেন, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ১০-১২ জন ডাকাত দরজা ভেঙে বাহ্রা গ্রামের হালিমের ঘরে ঢোকে। এ সময় বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতেরা বাড়ির লোকজনের ওপর ওই হামলা করে।