ব্যবসায়ীর বাড়িতে চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা সদরের ইছাখালী এলাকায় আপন কমিউনিটি সেন্টার ভবনের দ্বিতীয় তলায় এক ব্যবসায়ীর ভাড়া বাড়িতে দিনদুপুরে চুরির ঘটনা ঘটেছে।
নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্রসহ দুই লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায় চোরেরা। গতকাল সোমবার বিকেল পাঁচটায় এই চুরির ঘটনা ঘটে।
রাঙ্গুনিয়ার রোয়াজারহাটের ব্যবসায়ী কাজী আমান উল্লাহ জানান, পরিবারের সবাই বেড়াতে যাওয়ায় ঘরে কেউ ছিল না।