ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, আহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পেরাব গ্রামে গত শুক্রবার গভীর রাতে ব্যবসায়ী জাকারিয়ার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতেরা ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে। ডাকাত দলের হামলায় দুজন আহত হয়েছেন।নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, এ ব্যাপারে থানায় মামলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।