ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পটিয়ার শিকলবাহা এলাকায় গতকাল শনিবার ভোরে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের অঘাতে ব্যবসায়ী সোনা মিয়া (৭০), স্ত্রী হাসনা বেগম (৬৫) ও আত্মীয় ফাতেমা বেগম (৮০) আহত হয়েছেন। আহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।