ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের নলদিয়া গ্রামের এক ব্যবসায়ীর বাড়িতে গত রোববার দিবাগত রাতে ডাকাতি সংঘটিত হয়েছে। সশস্ত্র ডাকাতেরা পরিবারের লোকজনকে মারধর ও জিমিঞ্চ করে স্বর্ণালংকার, নগদ টাকা এবং মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতদের হামলায় গৃহকর্তার ভাতিজা মো. বাবলু (২২) ও ভাতিজি তানিয়া আক্তার (১৯) গুরুতর আহত হন। তাঁদের পাশের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক সোয়া একটার দিকে ১৫-১৬ জনের একদল সশস্ত্র ডাকাত ওই গ্রামের ব্যবসায়ী মাঈন উদ্দিনের বাড়িতে হানা দেয়। ডাকাতেরা পাকা ভবনের লোহার ফটকের তালা ভেঙে ভেতরে ঢোকে। এর পর পরিবারের সদস্যদের এলোপাতাড়ি মারধর ও অস্ত্রের মুখে জিমিঞ্চ করে লুটপাট চালায়। গৃহকর্তা মাঈন উদ্দিন অভিযোগ করেন, ডাকাতেরা ঘরের স্টিলের আলমারিসহ বিভিন্ন আসবাব ভেঙে নগদ পাঁচ হাজার টাকা, ১৩ ভরি স্বর্ণালংকার ও মূল্যবান জিনিস লুট করে নিয়ে যায়।