ব্যবসায়ীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় ট্রাক থেকে পড়ে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ছয়টার দিকে সাতক্ষীরা শহরের জজ আদালতের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। ওই গরু ব্যবসায়ীর নাম শফিকুল ইসলাম (৩৫)। তিনি কালীগঞ্জ উপজেলার বদ্দীপুর গ্রামের ফজের আলীর ছেলে। নিহত শফিকুলের ভগ্নিপতি মো. মনিরুজ্জমান জানান, শফিকুল ট্রাকে করে গরু নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। অসাবধনতাবশত তিনি ট্রাক থেকে পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা