ব্যবসায়ীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটায় মো. ইব্রাহিম শরীফ (২৩) নামের এক ব্যবসায়ী আগুনে পুড়ে মারা গেছেন। ঘুমিয়ে থাকা অবস্থায় গত বুধবার দিবাগত রাত তিনটার দিকে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন লাগলে তিনি বের হতে পারেননি। ঘটনাটি ঘটেছে উপজেলার কালমেঘা ইউনিয়নের কমিউনিটি সেন্টার বাজারে। ইব্রাহিম শরীফ একই ইউনিয়নের ঘুটাবাছা গ্রামের আবদুস সালাম শরীফের ছেলে এবং ইব্রাহিম টেলিকম ও জুতার দোকানের স্বত্বাধিকারী ছিলেন। পাথরঘাটা ফায়ার সার্ভিসের দলনেতা আবদুস সালাম বলেন, ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিট বা আইপিএস থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই দুটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে যায়।