ব্যবসায়ীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গৌরনদী উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কের গাইনেরপাড় এলাকায় গতকাল শনিবার দুপুরে একটি পিকআপ ভ্যান উল্টে ঠাকুর মণ্ডল (৫৫) নামে এক ফার্নিচার ব্যবসায়ী মারা গেছেন। তিনি মাদারীপুরের শিবচর উপজেলার গুয়াগাছা দত্তপাড়া গ্রামের বৃন্দাবন মণ্ডলের ছেলে। গৌরনদী হাইওয়ে থানার উপপরিদর্শক অশোক কুমার বলেন, নিহত ঠাকুর মণ্ডল ফার্নিচার বোঝাই পিকআপ ভ্যানে করে গতকাল দুপুরে গৌরনদী বন্দরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত মেলার উদ্দেশে রওনা হন। বেলা একটার দিকে গাইনেরপাড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটি মহাসড়কের ওপর উল্টে যায়। এ সময় ফার্নিচারের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ঠাকুরের মৃত্যু হয়। পুলিশ লাশ বরিশাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় গৌরনদী হাইওয়ে থানায় মামলা হয়েছে।