ব্যবসায়ীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দৌলতদিয়া-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের শ্রীদাম দত্তপাড়া এলাকায় গতকাল রোববার দ্রুতগামী পরিবহনের চাপায় ইদ্রিস আলী শেখ (৩৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি রাজবাড়ী সদর উপজেলার চর খানখানাপুর জৈনদ্দিন মাতুব্বরপাড়ার লতিফ শেখের ছেলে। ইদ্রিসের বড় ভাই জালাল শেখ জানান, সকাল সাড়ে নয়টার দিকে বাইসাইকেলে চড়ে গোয়ালন্দ পৌর জামতলায় তাঁর গ্রিলের দোকানে আসছিলেন। পথে জমিদার ব্রিজসংলগ্ন এলাকায় দৌলতদিয়া ঘাটগামী একটি পরিবহন পেছন থেকে ধাক্কা মারলে তিনি মহাসড়কে পড়ে যান। এতে ওই গাড়ির চাকায় পিষ্ট হয়ে তিনি মারা যান।