ব্যবসায়ীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশাল পৌর এলাকায় বড় ভাইকে সন্ত্রাসীদের হাত থেকে বাঁচাতে গিয়ে হামলায় গুরুতর আহত আবদুল বারেক নামের একজন ব্যবসায়ী গতকাল মঙ্গলবার মারা গেছেন। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা হয়নি। তবে পুলিশ এলাকায় গিয়েছিল। অভিযুক্ত ব্যক্তিরা সবাই পালিয়েছে।