ব্যবসায়ীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়ায় মিনি ট্রাকের চাপায় মোহাম্মদ খায়রুল বশর (৩৫) নামের এক পান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার কাগজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, বৃহস্পতিবার রাতে মোহাম্মদ খায়রুল বশর কক্সবাজার জেলার মহেশখালী উপজেলা থেকে একটি মিনি ট্রাকে পান বোঝাই করে নোয়াখালী জেলায় নিয়ে যাচ্ছিলেন। এ সময় ট্রাকটির সামনের একটি চাকা নষ্ট হয়ে উল্টে যায়। এতে পানের ওপর বসা ব্যবসায়ী মোহাম্মদ খায়রুল বশর ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান।