ব্যবসায়ীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গায় খেজুরের রস পান করে সমীর কর্মকার (৩২) নামের এক স্বর্ণ ব্যবসায়ী মারা গেছেন। গত সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সমীর ভাঙ্গা পৌর মহল্লার ভাঙ্গা বাজার এলাকার বাসিন্দা। তাঁর বড় ভাই সঞ্জয় কর্মকার বলেন, ১০ দিন আগে দুবার খেজুরের রস পান করেন সমীর। এর পরপরই জ্বরে আক্রান্ত হন। গত সোমবার তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক (সুপার) গণপতি বিশ্বাস বলেন, ধারণা করা হচ্ছে, ভাইরাল এনকেফালাইটিসে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।