প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সদরের কোনাবাড়ী আমবাগ এলাকায় গতকাল রোববার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিজানুর রহমান (৪৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত ব্যবসায়ীর ছোট ভাই আনোয়ার হোসেন জানান, বেলা দেড়টার দিকে মিজানুর নিজ ঘরের বারান্দায় পানির মোটরের বৈদ্যুতিক লাইনের ত্রুটি সারাইয়ের কাজ করছিলেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে কোনাবাড়ী ক্লিনিকে ও পরে সাভারের এনাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মিজানুরকে মৃত ঘোষণা করেন।