প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনট উপজেলায় কুকুরের কামড়ে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে লিয়াকত আলী আকন্দ (৫৫) নামের এক কাপড় ব্যবসায়ী গতকাল রোববার দুপুরে মারা গেছেন। তিনি উপজেলার জোলাগাতি গ্রামের বাসিন্দা ছিলেন। উপজেলার মথুরাপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান জানান, গত ১৮ জুন দুপুরে চান্দাইকোনা বাজার থেকে বাড়ি ফেরার পথে লিয়াকত আলীকে একটি কুকুর কামড় দেয়। পরে তিনি কবিরাজের কাছে চিকিৎসা নেন। গত শনিবার সকাল থেকে লিয়াকত আলীর শরীরে জলাতঙ্ক রোগের উপসর্গ দেখা দেয়। একপর্যায়ে গতকাল তিনি নিজ বাড়িতে মারা যান।