ব্যবসায়ীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার বরুড়া বাজারের ব্যবসায়ী মো. ইব্রাহিম (২২) গতকাল সোমবার সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পিয়াইন নদে ডুবে মারা গেছেন। বিকেল চারটায় পুলিশ লাশ উদ্ধার করে গোয়াইনঘাট থানায় নিয়ে যায়। ইব্রাহিম বরুড়া উপজেলার মধ্য লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা সিদ্দিকুর রহমানের ছেলে। পরিবারের সদস্যরা বলেন, গত শনিবার বরুড়া থেকে ১৩ জন সঙ্গীসহ ইব্রাহিম সিলেটের জাফলংয়ে ঘুরতে যান। গতকাল সোমবার দুপুরে তাঁরা জাফলংয়ের পিয়াইন ও সারি নদীতে নেমেছিলেন। এ সময় স্রোতের তোড়ে ভেসে যান ইব্রাহিম। পরে স্থানীয় ডুবুরিরা তাঁর লাশ উদ্ধার করেন।