ব্যবসায়ীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার রাজঘাট মাইলপোস্ট এলাকায় গতকাল সোমবার সড়ক দুর্ঘটনায় শেখ নাসির উদ্দিন (৫৮) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি উপজেলার রাজঘাট গ্রামে। নিহত ব্যক্তির পরিবার জানায়, দুপুরে উপজেলা সদর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন শেখ নাসির। যশোর-খুলনা মহাসড়কের রাজঘাট মাইলপোস্ট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটি (নছিমন) তাঁকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বিকেল চারটার দিকে তিনি মারা যান।