ব্যবসায়ীর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চানপুট্টি গ্রামের একটি বাগান থেকে কাওসার সিকদার (৪৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে৷ গতকাল মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করে পুলিশ৷ কাওসার আদম ব্যবসায়ী ছিলেন৷ তাঁর স্ত্রী হাসি বেগমের অভিযোগ, উপজেলার কাফরপুর গ্রামের নূর মোহাম্মদ নামের এক ব্যক্তির সঙ্গে টাকাপয়সার লেনদেন নিয়ে কাওসারের বিরোধ ছিল৷ এর জের ধরেই তাঁকে হত্যা করা হয়েছে৷ ভাঙ্গা থানার ওসি নাজমুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। l ফরিদপুর অফিস|