ব্যবসায়ীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার জিরাব এলাকা থেকে পুলিশ গতকাল রোববার সকালে মজিবর রহমান (৪০) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মজিবর রহমান টাঙ্গাইলের বাশাইল উপজেলার ধাপনাজোর চরপাড়া গ্রামের বদর উদ্দিনের ছেলে। তিনি টাঙ্গাইলে পোশাক তৈরির উপকরণের ব্যবসা করতেন।