ব্যবসায়ীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের বেলকুচিতে আবু বক্কর ছিদ্দিক (৪৮) নামের এক তাঁত ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার উপজেলার রাজাপুর উত্তরপাড়া গ্রামের একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।পুলিশ ও আবু বক্করের পরিবার সূত্রে জানা গেছে, ওই গ্রামের আবু বক্কর গত রোববার বিকেলে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি।