ব্যবসায়ীর সহায়তায় ঘরে উঠল পরিবারটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তালা লাগানোর ১৮ দিন পর ঢাকার এক ব্যবসায়ীর আর্থিক সহায়তায় চাবি ফিরে পেল ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মহাদেবপুর গ্রামের হরেন্দ্রনাথ কর্মকারের পরিবার। পালিয়ে থাকা হরেন্দ্রনাথ ফিরে এসেছেন বাড়িতে, তাঁর স্ত্রী গীতা রানী ও দুই মেয়ে উঠেছেন নিজেদের ঘরে। ধারের টাকা শোধ করতে না পারায় মহাজন ঘর থেকে তাঁদের বের করে তালা ঝুলিয়ে দিয়েছিলেন। এই কয়েক দিন পরিবারটি মুরগির ঘরে ও অন্যের বাড়ির বারান্দায় ছিল।গত ১৩ জুলাই এ নিয়ে প্রথম আলোতে ‘মুরগির ঘরে হলো ঠাঁই’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদ পড়ে অসহায় পরিবারটির পাশে এসে দাঁড়ান ওই ব্যবসায়ী।