ব্যবসায়ীর সাড়ে ১৩ লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় আজিবর রহমান (৪০) নামের একজন সার ব্যবসায়ীর প্রায় সাড়ে ১৩ লাখ টাকা ছিনতাই হয়েছে। একদল দুর্বৃত্ত গতকাল মঙ্গলবার তাঁর পেটে ছুরি ঠেকিয়ে টাকাগুলো নিয়ে গেছে।আজিবর রহমানের বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার লালপুর গ্রামে। তিনি জানান, গতকাল সকালে সার কেনার উদ্দেশ্যে তিনি নওয়াপাড়ায় আসেন। তাঁর কোমরে ১৩ লাখ ৪০ হাজার টাকা বাঁধা ছিল। টাকাগুলো ছোট একটি কাপড়ের ব্যাগে ছিল। বেলা সাড়ে ১১টার দিকে রেললাইনের পাশ দিয়ে হেঁটে তিনি নওয়াপাড়া বাজারে যাচ্ছিলেন। এ সময় তিনজন ছিনতাইকারী তাঁর পথ রোধ করে। একপর্যায়ে দুজন ছিনতাইকারী তাঁর গলা টিপে ধরে এবং অন্যজন তাঁর পেটে ছুরি ঠেকায়। এরপর তারা তাঁর কোমরে থাকা ১৩ লাখ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয়।অভয়নগর থানার ওসি আহসান হাবিব বলেন, ‘খবর পেয়েই আমি ঘটনাস্থলেই যাই। এ বিষয়ে ওই ব্যবসায়ীকে থানায় এসে লিখিত অভিযোগ দিতে বলেছি।’