ব্যবসায়ীর হাত ও পায়ের রগ কর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি নিয়ে বিরোধের জেরে এক ব্যবসায়ীর বাঁ হাত ও ডান পায়ের রগ কেটে ফেলেছে একদল দুর্বৃত্ত। পটুয়াখালীর বাউফল উপজেলার দ্বি-পাশা গ্রামে গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। ওই ব্যবসায়ীর নাম আলতাফ হোসেন খান (৩২)। তিনি দ্বি-পাশা গ্রামের জয়নাল খানের ছেলে। আলতাফ হোসেনের পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সকালে দোকানের মালামাল কেনার জন্য তিনি বগা বন্দরে যাচ্ছিলেন। তমিজউদ্দিন হাজিবাড়ির রাস্তায় পৌঁছালে একই গ্রামের মো. নূরুল হক সিকদার ও তার ছেলে মো. রাজীবের (২২) নেতৃত্বে ছয়-সাতজন তাঁর বাঁ হাত ও ডান পায়ের রগ কেটে দেয়। পরে এলাকাবাসী এসে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা আবদুর রউফ বলেন, আলতাফ হোসেনের হাত ও পায়ের রগ কেটে ফেলা হয়েছে। তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে।