ব্যবসায়ীর ১৯ বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে রাজস্ব ফাঁকি দিয়ে মিথ্যা ঘোষণায় পণ্য আমদানির অভিযোগে দুর্নীতির মামলায় এক ব্যবসায়ীকে ১৯ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
দণ্ডাদেশপ্রাপ্ত ব্যবসায়ীর নাম বিকাশ ঘোষ। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. আতাউর রহমান আসামির উপস্থিতিতে এ রায় দেন।
দুদকের আইনজীবী মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, ২০০০ থেকে ২০০২ সাল পর্যন্ত মেসার্স শ্রাবণী ট্রেডার্সের মালিক বিকাশ ঘোষ ছয় লাখ ৯৮ হাজার টাকার রাজস্ব ফাঁকি দিয়ে জালিয়াতির মাধ্যমে ফেব্রিক্স পণ্য আমদানি করেন।