ব্যবসায়ীসহ তিনজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মধুপুরে রিকশা-ভ্যানচালক আলমাস (৩০), ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ব্যবসায়ী ছালাম খাঁ (৪৮) ও কিশোরগঞ্জের ভৈরবে রাজমিস্ত্রি মজিবুর রহমান (৪০) খুন হয়েছেন। পুলিশ গতকাল বুধবার লাশ তিনটি উদ্ধার করে।

প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:

টাঙ্গাইল: মধুপুরের হরিণধরা গ্রামের আলমাস সোমবার বিকেলে বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হন। গতকাল সকালে মধুপুর পাহাড়ি গড়ের জয়নাতলী এলাকায় তাঁর লাশ পাওয়া যায়। তার মাথায় ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া: আশুগঞ্জের সোহাগপুর গ্রামের ধান ব্যবসায়ী ছালাম খাঁকে ধান বিক্রির টাকা দেওয়ার কথা বলে মঙ্গলবার সন্ধ্যায় ডেকে নেন সোহাগপুর গ্রামের আরেক ব্যবসায়ী। গতকাল দুপুরে আশুগঞ্জ সদরের উজান-ভাটি হোটেলের পেছন থেকে পুলিশ ছালামের লাশ উদ্ধার করে। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে।

ভৈরব: কাজ শেষে মঙ্গলবার সন্ধ্যায় মজিবুর রহমান পৌর শহরের দণ্ডিবের উত্তরপাড়া মহল্লার বাড়ি ফেরেন। রাত পৌনে নয়টার দিকে কয়েকজন এসে ঘর থেকে তাঁকে ডেকে নিয়ে যান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি।