ব্যবস্থা গ্রহণের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় অনিয়ম ও দুর্নীতি করছে এবং আইন মেনে চলছে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি।
গতকাল মঙ্গলবার সচিবালয়ে সমিতির একটি প্রতিনিধিদল শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে সাক্ষাত্ করে এই দাবি জানায়। এ ছাড়া উপাচার্য নির্বাচন, বাংলাদেশে বিদেশি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিচালনা, অ্যাক্রিডিটেশন কাউন্সিলসহ বিভিন্ন বিষয়ে সমিতির অবস্থান মন্ত্রী অবহিত করা হয়। বিজ্ঞপ্তি।