ব্যবস্থা নিতে ইসিকে বিএনপির চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আটক বন্দীদের ভোট গ্রহণের ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে বিএনপি। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে এ চিঠি দেন বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী মোহাম্মদ মনজুর আলমের প্রধান নির্বাচনী এজেন্ট ও নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী।
কারাবন্দী ভোটারদের নিয়ে গতকাল প্রথম আলোয় ‘ভোটার, তবে ভোট দিতে পারবেন না’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অনেক নেতা-কর্মী কারাগারে আটক রয়েছেন। এ ছাড়া অনেক সাধারণ নাগরিকও রয়েছেন; যাঁরা চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার ভোটার। কিন্তু ২৮ এপ্রিলের নির্বাচনে তাঁরা ভোট দিতে পারবেন না। তাই কারাগারে আটক বন্দীদের ভোট গ্রহণের ব্যবস্থা গ্রহণ করে তাঁদের মৌলিক ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার জন্য অনুরোধ জানানো হয়।