প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে এজলাসকক্ষ ভাঙচুরের ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে আইনজীবীদের নিয়ন্ত্রক ও তদারকি সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল বরাবর চিঠি পাঠিয়েছেন সুপ্রিম কোর্ট। এতে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা সম্পর্কে সুপ্রিম কোর্টকে অবহিত করতে বলা হয়েছে।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন গতকাল সোমবার বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান বরাবর ওই চিঠিটি পাঠান বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। তবে মুঠোফোনে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
মানব পাচার আইনে করা একটি মামলায় গ্রেপ্তার এক আইনজীবী ও তাঁর স্ত্রীর প্রথমে জামিন না হওয়ায় ১৮ জানুয়ারি চট্টগ্রামে এজলাস ভাঙচুরের ঘটনা ঘটে।