ব্যবস্থা নিয়েও গ্রামে চিকি ৎ সক অনুপস্থিতি কমানো যাচ্ছে না
বরখাস্ত, অপসারণ, বেতন কর্তনসহ নানা প্রশাসনিক ব্যবস্থার পরও উপজেলা ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে চিকি ৎ সকদের অননুমোদিত অনুপস্থিতি রোধ করা যাচ্ছে না।কৈফিয়ত তলবের তিন মাসের মধ্যে আবার অনুপস্থিত থাকার অনেক প্রমাণ পাওয়া গেছে। শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ায় উল্টো অনেকে স্বেচ্ছায় চাকরি থেকে ইস্তফা দিয়েছেন। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, অননুমোদিত অনুপস্থিতির কারণে গত এক বছরে স্বাস্থ্য মন্ত্রণালয় চট্টগ্রামে ১৬ জনকে বরখাস্ত ও দুজনের বেতন কর্তন করেছে। এ ছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ে সাতজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা প্রক্রিয়াধীন। সূত্র জানায়, উপস্থিতির কড়াকড়ির কারণে এক বছরে ১৩ জন চিকি ৎ সক স্বেচ্ছায় ইস্তফা দিয়েছেন। তবে ইস্তফার কারণ তাঁরা ব্যক্তিগত বলে উল্লেখ করেছেন। বিষয়টি স্বীকার করে জেলা সিভিল সার্জন মো. আবু তৈয়ব প্রথম আলোকে জানান, কর্মস্থলে অনুপস্থিতিসহ সরকারি চাকরি বিধিমালা ভঙ্গের কারণে গত এক বছরে ১৬ জন চিকি ৎ সককে মন্ত্রণালয় বরখাস্ত করেছে। আরও কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা প্রক্রিয়াধীন।জানা গেছে, কোনো কোনো উপজেলা ও ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে মাসে মাত্র একবার চিকি ৎ সক গেছেন—এমন প্রমাণ পেয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। এ ছাড়া প্রথমবার কারণ দর্শানোর তিন মাসের মধ্যে দ্বিতীয়বার অনুপস্থিত থাকার ঘটনাও ঘটছে। স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত ৯ জুলাই রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে সিভিল সার্জনসহ অন্য কর্মকর্তারা দেখেন, ১০ জন অনুপস্থিত। তাঁরা কোনো ছুটি নেননি। এর মাত্র তিন মাস আগে ১৮ এপ্রিল ওই স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে ১৩ জন চিকি ৎ সককে অনুপস্থিত পাওয়া গিয়েছিল। তখন তাঁদের কৈয়ফিত তলব করে চিঠি দেওয়া হয়। সর্বশেষ ১০ জনের অনুপস্থিত থাকার ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে আবার নোটিশ দেওয়া হয়। বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককেও জানানো হয়। সিভিল সার্জন বলেন, ‘এখনো অনেক চিকি ৎ সক অননুমোদিতভাবে অনুপস্থিত থাকেন। তাঁদের বিরুদ্ধেও পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে। কেউ কেউ একই অপরাধ একাধিকবার করছেন। এটা কাম্য নয়।’জানা গেছে, একই দিন ৯ জুলাই রাঙ্গুনিয়ার সরফভাটা, ধামাইরহাট, হোসনেবাদ ইউনিয়ন উপ স্বাস্থ্যকেন্দ্র এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে চারজন চিকি ৎ সককে অনুপস্থিত পাওয়া যায়। তাঁদেরও কৈফিয়ত তলব করা হয়।পরে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খোরশেদা শিরিন ও সংশ্লিষ্ট চিকি ৎ সকেরা কৈফিয়ত তলবের চিঠির লিখিত জবাব দিয়েছেন। এসব চিঠিতে তাঁদের কেউ কেউ দেরিতে কর্মস্থলে উপস্থিত হন বলে জানান। আবার কয়েকজন অনুপস্থিতির জন্য ক্ষমা প্রার্থনা করেন।