প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ টি এম শহীদুল হক বলেছেন, আইনশৃঙ্খলা বিঘ্নিতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে মানব পাচারকারীদের বিরুদ্ধে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। গতকাল শনিবার সকাল ১০টায় বরিশাল জেলা পুলিশ লাইনস মিলনায়তনে পুলিশ কল্যাণ সমিতির সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে শহীদুল হক এসব কথা বলেন। বরিশাল নগরে যাত্রার নামে অশ্লীলতা ও জুয়ার আয়োজন প্রসঙ্গে আইজিপি বলেন, এসব আর চলতে দেওয়া যাবে না। উচ্চ আদালতের নির্দেশনার বিষয়টিও খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দেন তিনি।