প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদেশি বন্ধু ও সংগঠনকে মুক্তিযুদ্ধের সম্মাননা স্মারক হিসেবে দেওয়া ক্রেস্ট জালিয়াতির সঙ্গে জড়িত সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এ-বিষয়ক তদন্ত প্রতিবেদন জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে। তাঁদের ব্যাপারে আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থাসহ যা যা করা দরকার, জনপ্রশাসন মন্ত্রণালয় তা-ই করবে৷
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক গতকাল রোববার এ তথ্য জানান। মন্ত্রী বলেন, যাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তার মধ্যে একজন সাবেক প্রতিমন্ত্রী, অন্য সবাই মন্ত্রণালয়ের কর্মকর্তা। জনপ্রশাসন মন্ত্রণালয় আইনানুযায়ী ব্যবস্থা নেবে, মামলা করার প্রয়োজন হলেও তারাই উদ্যোগ নেবে।